দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী-২৯ বিজিবি বড়গ্রাম ও দাইনুর সীমান্তে পৃথক পৃথকভাবে চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ ও বাংলা মদ তৈরির বড়ি আটক করেন।

গত ২৩ ও ২৪ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) গোপন সূত্রে সংবাদ পেয়ে এর অধীনস্থ বড়গ্রাম বিওপি, দাইনুর বিওপি অভিযান চালিয়ে ৯ শত ৫৩ বোতল ভারতীয় ইস্কোফ সিরাপ, ৩৫৩ বোতল যৌন উত্তেক সিরাপ ও ২৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেন। যার মূল্য ৬ লক্ষ ৩৪ হাজার ৭ শত ৫০ টাকা।

এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ আরিফ-উজ-জামান (পিএসসি) এর সাথে আটকের বিষয়ে কথা বললে তিনি জানান, সীমান্ত এলাকার টহল জোরদার করার ফলে চোরা পথে যাওয়া মাদক আটক করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *