আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বোনচৌকি সীমান্ত এলাকায় স্থানীয়দের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্যের ধস্তাধস্তির সময় দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফ।পরে ওই দিন সন্ধ্যার আগে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নং মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ফেলে যাওয়া দুইটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেরত দিয়েছে বর্ডার গার্ড (বিজিবি) পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করলে অস্ত্র ওয়াকিটকি ফেরত দেয় বিজিবি।বিষয়টি নিশ্চিত করেছেন, ১৫ বিজিবি ব্যাটালিয়ন এরঅধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। Post Views: 119 Post navigation বড়গ্রাম ও দাইনুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন