আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলার গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ উন্নয়নে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমান, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও হারুন রশিদ। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগী হওয়া, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা ও আচরণগত উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
সমাবেশে অভিভাবকদের বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষাজীবনের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানানো হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *