আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোণার আটপাড়ার তেলিগাতী সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তেলিগাতী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মোশাররফ হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মির্জা আব্দুল মান্নান ও অনুষ্ঠান আহ্বায়ক সেলিম আহমেদ সেলিম।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়, শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *