·
অনুষ্ঠিত।
​পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ২০২৬ খ্রি. (১৪৪৮ হিজরি) উপলক্ষে “মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী” শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল ২৬ আগস্ট ২০২৬ খ্রি. বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাবগম্ভীর্য ও যথাযথ মর্যাদার সাথে অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশন বরগুনা ও সিরাত একাডেমি বরগুনার সহযোগিতায় এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চিফ হুইপ ও সংসদ সদস্য (বরগুনা-২) মোঃ নূরুল ইসলাম মণি। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
​আলোচনা সভায় বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন পুলিশ সুপার, বরগুনা জনাব মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) এবং সিভিল সার্জন, বরগুনা ডা: মোহাম্মদ আবুল ফাত্তাহ।
​বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর সাম্য, শান্তি, ও মানবতার আদর্শ এবং তার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। আলোচনা সভা শেষে এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সিরাত একাডেমির সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন, বরগুনা পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *