​আসাদ হোসেন রিফাতঃ

তিস্তার বুকে জেগে ওঠা বালুচরে এখন লেগেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক যন্ত্রের সাহায্যে ভুট্টার বীজ বপন শুরু করেছেন কৃষকরা। এতে সময় ও শ্রমিক খরচ কমার পাশাপাশি সঠিক দূরত্বে বীজ বপন নিশ্চিত হওয়ায় বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় চাষিরা।

​সরেজমিনে ডাউয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন চর ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ বালুচরে আধুনিক যন্ত্র ব্যবহার করে সারিবদ্ধভাবে ভুট্টার বীজ রোপণ করা হচ্ছে। আগে যেখানে এক বিঘা জমিতে হাত দিয়ে ভুট্টার বীজ লাগাতে বেশ কয়েকজন শ্রমিক ও পুরো দিন সময় লাগত, সেখানে আধুনিক এই মেশিনের সাহায্যে মাত্র আধা ঘণ্টায় সেই কাজ শেষ হচ্ছে।

​ডাউয়াবাড়ি চরের স্থানীয় কৃষক এনামুল ইসলাম বলেন, “আগে ভুট্টা লাগানোর মৌসুমে শ্রমিক পাওয়া যেত না, পেলেও মজুরি ছিল অনেক বেশি। হাতে লাগাতে সময়ও লাগতো অনেক। এখন যন্ত্র দিয়ে খুব দ্রুত ও সুন্দরভাবে সারিবদ্ধভাবে বীজ লাগাতে পারছি। এতে খরচ যেমন কমছে, তেমনি ফলনও ভালো হবে বলে আশা করছি।”

​স্থানীয় কৃষকরা জানান, প্রতি বছর শ্রমিক সংকট ও বাড়তি মজুরির কারণে ভুট্টা চাষ করতে গিয়ে হিমশিম খেতে হতো। তবে চরাঞ্চলে এই আধুনিক যন্ত্রের ব্যবহার শুরু হওয়ায় তাদের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে। অল্প সময়ে অধিক জমিতে আবাদ করতে পারায় চরের কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া বলেন, “চরাঞ্চলের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির আওতায় আনতে আমরা নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিচ্ছি। যন্ত্রের মাধ্যমে ভুট্টা বপন করলে বীজের অপচয় কমে, চারা সমানভাবে গজায় এবং সার ব্যবস্থাপনা সহজ হয়। এতে চরের প্রান্তিক কৃষকরা আর্থিকভাবে বেশি লাভবান হবেন।”

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: h;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: SFHDR;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 101.29085;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *