ঝিনাইদহ, ১২ আষাঢ় (২৬ জুন):সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং এর সুষম বিকাশে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি ঝিনাইদহের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।আজ ঝিনাইদহ জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলার সকল সাংস্কৃতিক ব্যক্তিবর্গের অংশগ্রহণ এবং জেলা প্রশাসকের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন।এ সময় সংস্কৃতি মন্ত্রী বলেন, সাংস্কৃতিক চর্চা সমাজ থেকে অন্ধকার ও কুসংস্কার দূর করে আলোর পথ দেখায়। বর্তমান সরকার দেশের প্রতিটি অঞ্চলের সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের যথোপযুক্ত পৃষ্ঠপোষকতা প্রদান করছে। এই ধারাবাহিকতায় তিনি অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।মতবিনিময় সভায় ঝিনাইদহ জেলার বিভিন্ন স্তরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সুধীজন জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের বর্তমান চিত্র, সম্ভাবনা এবং এর উন্নয়নে বিভিন্ন গঠনমূলক প্রস্তাবনা মন্ত্রীর সামনে তুলে ধরেন। মন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং ঝিনাইদহের সাংস্কৃতিক অবকাঠামোগত মানোন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। Post Views: 100 Post navigation নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে-স্বরাষ্ট্রমন্ত্রী ‘জাতিসংঘ পাবলিক সার্ভিস ফোরাম ২০২৬’