·
নেত্রকোনা ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস সেবার মান পর্যালোচনার অংশ হিসেবে নেত্রকোনা ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন, রোগীদের জন্য বিদ্যমান স্বাস্থ্যসেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবাদানকারীদের সঙ্গে হাসপাতালের সেবাদান কার্যক্রম এবং রোগীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে মতবিনিময় করেন মহাপরিচালক।

Directorate General of Health Services পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *