মো: ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরে ফুলবাড়ী-(২৯ বিজিবি) মনিপুর বিওপি ও পূর্ব মোহনপুর মাদ্রাসার পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে শনিবার (২৮ নভেম্বর) পৃথক পৃথকভাবে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ৪৮০ পিস ট্যাবলেট এবং ভারতীয় বিক্রয় নিষিদ্ধ সিরাপ ১৪৪ বোতল জব্দ করেছে। এসব জব্দকৃত মালামালের মূল্য ১ লক্ষ ৬৫ হাজার ৬’শত টাকা। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) রোববার (২৯ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ- জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে। Post Views: 38 Post navigation জনগণের নিরাপত্তা দেয়ার জন্য আমরা আবার বুকের রক্ত ঢেলে দিবো-সাদিক রিয়াজ এম.পি বিরল উপজেলার সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ২৪০ পিস জব্দ