মুরছালিন হোসেন, বিরল ( দিনাজপুর) প্রতিনিধি।।
‎বিরলে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। সে উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের বনগাঁও (সোনারপাড়া) গ্রামের সংকর এর ছেলে আকাশ (৪০)।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে স্থানীয় পূনর্ভবা নদীতে গোসল করতে নামেন একজন। সে গোসল করাকালীন ডুবে মারা যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে পানি হতে লাশ উদ্ধার করে। বিকেলে স্থানীয় শ্মশানে তার দাহকার্য সম্পন্ন করা হয়েছে বলে পরিবারের পক্ষ হতে নিশ্চিত করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *