দিনাজপুর প্রতিনিধি।। সার নিয়ে সিন্ডিকেট দূরীকরণ ও সংকট নিরসনের দাবিতে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৩০ আগস্ট ২০২৬ রবিবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ রমজান আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ জাকিরুল ইসলাম, উপদেষ্টা এনামুল হক, রাশেদুল ইসলাম রিপন, শরিফুর ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, সদস্য মোঃ হোসেন আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, কৃষিপ্রধান দেশে যদি কৃষকরা সার ও অন্যান্য উপকরণ যথাসময়ে না পায় তাহলে কৃষি উৎপাদন ব্যাহত হবে। কৃষকদের বাঁচতে দিন, কৃষক না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। কৃষিপণ্য মজুদ যারা করছেন তাদের আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন অবিলম্বে কৃষকদের সার সংকট নিরসনে উদ্যোগ নেয়ার জন্য জোর দাবি জানানো হয়। Post Views: 25 Post navigation বিরলে পানিতে ডুবে একজনের মৃত্যু চরভদ্রাসনে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, বিনা অনুমতিতে অনুপস্থিত কর্মচারী বদলির নির্দেশ