দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই ডা. মোঃ জাহাঙ্গীর আলম প্রান্তিক জনগোষ্ঠী, দরিদ্র ও হতদরিদ্র অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেছেন, হাসপাতালে থাকা বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি ও সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের জন্য কাজ করবেন। সাধারণ মানুষের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য।
দিনাজপুরবাসীর প্রত্যাশা, মানবিকতা, সততা ও আন্তরিকতার মাধ্যমে তার নেতৃত্বে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে এবং অসহায় মানুষ পাবে কাঙ্ক্ষিত সেবা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *