নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার আটপাড়া উপজেলার গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত এডহক কমিটির সভাপতি খায়রুল কবীর সভাপতিত্ব করেন।
সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমান, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, আটপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ কবীর, সুখারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা রাশেদ কামাল শাহিনসহ নবগঠিত কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষক, নবগঠিত এডহক কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *