আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোস্তফা আশরাফ কামাল তুহিন, সহ-সভাপতি এমরান হোসেন তালুকদার, জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুল হক চন্দন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব নূর আহমেদ খান ফরিদ, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম সুহেল, ২ নম্বর শুনই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রকিব হাসান সানজু, সাবেক উপজেলা বিএনপির সদস্য আমির খসরু স্বপন ও সাবেক ছাত্রনেতা রাসেল তালুকদার।এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মিদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। Post Views: 33 Post navigation সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে—স্বাস্থ্যমন্ত্রী