দিনাজপুর প্রতিনিধি।।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে। এরই ধারাবাহিকতায় অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ সেপ্টেম্বর ২০২৬, রাত ০০৪৫ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধীনস্থ কারিগাঁও বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৫৫/৫-এস হতে আনু: ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোনাখালের পাড় নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৪১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত নেশাজাতীয় ট্যাবলেট এর সর্বমোট সিজার মূল্য ৮২,০০০/- (বিরাশি হাজার) টাকা। উদ্ধারকৃত নেশাজাতীয় ট্যাবলেট এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। Post Views: 25 Post navigation কক্সবাজারে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় বিশেষ প্রচারণা