‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর)।।
‎বিরলে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপন, পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
‎মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
‎উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে পৌর বিএনপির দপ্তর সম্পাদক লুৎফর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা আসাদুল হক হীরা, সাধারণ সম্পাদক নুর জামাল হোসেন সোনাহার প্রমুখ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি, এড. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, যুগ্মসাধারণ সম্পাদক এম এ রশিদ, আকতারুজ্জামান বাদল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস, ৫ নং বিরল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম রবিসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অংগ সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এর আগে বিরল নয়ামেলা হতে দুলহরী গ্রামে যাওয়ার সড়কের দুইধারে বৃক্ষরোপণ এবং দুলহরী গ্রামের পুকুরে ও নোনা নদীর উন্মুক্ত স্থানে পোনামাছ অবমুক্ত করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *