স্পোর্টস ডেস্ক :
অঞ্জন’স এর পৃষ্ঠপোষকতায়, এসএসপি স্পোর্টিং ক্লাবের আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। আন্তর্জাতিক মাস্টার মিনহাজ ৮ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাত পয়েন্ট করে অর্জন করেন ২ জন খেলোয়াড় টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে বাংলাদেশ আনসার ও সোনারগাঁও ইউনির্ভাসিটির আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রানার-আপ এবং সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ তৃতীয় স্থান লাভ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্জন’স এর স্বত্বাধিকারী ও সিইও শাহিন আহমেদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ।
শুক্রবার সকালে দিন ব্যাপী অনুষ্ঠিত এ র‌্যাপিড দাবার উদ্বোধন করেন অঞ্জনস এর চিফ অব অপারেশন মাহিন আহমেদ মোজাম্মেল । ৪ জন আন্তর্জাতিক মাস্টার, ১ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার, ৭ জন ফিদে মাস্টার ও ১ জন মহিলা ফিদে মাস্টারসহ ১৬৯ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন। আট রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ এক লক্ষ এক হাজার টাকা অর্থ পুরস্কারসহ মেডেল দেয়া হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *