·

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের হাম ওয়ার্ড, ডেঙ্গু ওয়ার্ড, নির্মাণাধীন শিশু আইসিইউ, নির্মাণাধীন রেডিওলজি ভবন এবং বিভাগীয় ক্যান্সার ও কিডনি হাসপাতালের নির্মাণাধীন ভবন ঘুরে দেখেন। এ সময় তিনি ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন।
মহাপরিচালক হাম ও ডেঙ্গু রোগীদের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন এবং রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনের সময় হাসপাতালের সিটি স্ক্যান মেশিনের সমস্যার বিষয়টি অবহিত হলে তিনি দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি এ বিষয়ে আরও যত্নশীল ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
এছাড়া হাসপাতালের উপস্থিতি ও সেবাদান কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মিদের সঙ্গে মতবিনিময় করেন মহাপরিচালক।

Directorate General of Health Services পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *