আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি:
শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে উৎসাহ প্রদান ও পড়াশোনায় অধিকতর মনোযোগী করার লক্ষ্যে নেত্রকোণার আটপাড়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
কলেজ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এবং নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর অনুপ্রেরণায় এ উদ্যোগ নেয়া হয়।
কলেজের অধ্যক্ষ্য মোজাম্মেল হক বলেন আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে উৎসাহিত করা এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। একাদশ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় পাঠ্যপুস্তক তুলে দেয়ার মাধ্যমে তাদের শিক্ষাজীবনের শুরুতেই সহায়তা করার উদ্যোগ নেয়া হয়েছে।
এ কার্যক্রমের ফলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা উপকৃত হবে এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। কলেজ কর্তৃপক্ষ আরও জানায়, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *