:

নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর লোগো উন্মোচন করা হয়েছে।

বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লোগোটি উন্মোচন করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

এ সময় তিনি জানান, আগামী শুক্রবার বিকেল ৩টায় জেলা শহরের মোক্তারপাড়া মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। এতে জেলার ১০টি উপজেলা দল অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুর্গাপুর ও মোহনগঞ্জ উপজেলা। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল হবে নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে।
জেলা প্রশাসক বলেন, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও জুয়া থেকে দূরে রাখা এবং তৃণমূলের প্রতিভাবান ফুটবলারদের বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

তিনি আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আনোয়ারুল হক।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *