‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর)।।
‎২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার সকালে বিরল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিরলে ভাবনা সংস্থার প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
‎উক্ত সভায় ভাবনা’র নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, ইউপি সদস্য রতন চন্দ্র সরকার, ফয়জার আলী, ভাবানা’র প্রকল্প সমন্বয়কারী নাজমিন বেগম, প্রোগ্রাম অফিসার আসমা আক্তার, একাউন্টস অফিসার আল রাব্বী শাওন, মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব সহকারী পরেশ চন্দ্র দেবশর্মা, কড়া সম্প্রদায়ের বিষ্ণু কড়া।
‎উল্লেখ্য, ২০০১ সালে ভাবনা প্রতিষ্ঠিত হওয়ার পর মাদকনিয়ন্ত্রণে সফলতার সাথে কাজ করে আসছে। এর সাথে সাথে ভাবনা কড়া সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে প্রাক-প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করছেন যা পিছিয়ে পড়া কড়া সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি দৃষ্টান্ত। এরই ধারাবাহিকতায় ভাবনা কড়া ও ওরাও সম্প্রদায়ের নারীদের অর্থনেতিক জীবন মান উন্নয়নের বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের দুই সম্প্রদায়কে নিয়ে ঢাকা মহিলা চেম্বারস্ অফ কমার্স এর সহযোগিতায় “টেকসই জীবিকা ও বাজার সংযোগের মাধ্যমে নারীর রুপান্তরমূলক অর্থনৈতিক ক্ষমতায়ন” ফেইম প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *