মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের বিরলে প্রত্যন্ত অঞ্চলে শুভ উদ্বোধন করা হলো ব্যাংক এশিয়া এর এজেন্ট ব্যাংকিং। সর্বস্তরের মানুষের কাছে আধুনিক ব্যাংকিং সেবা পোঁছে দেয়ার লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভান্ডারা ইউপি’র সীঁমান্তবর্তী এলাকা বালান্দোর বুড়ীর হাটে এই এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়।
এর আগে এক উদ্বোধনী সভায় দিনাজপুর শাখার এফএডিপি এন্ড হেড অফ ব্রাঞ্চ আবু ফারুক আহমেদ এর সভাপতিত্বে এবং সাংবাদিক এম, এ কুদ্দুস সরকারের সঞ্চালোনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরল উপজেলা অবসরপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জজিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালের অবসরপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর দিনাজপুর ডিস্ট্রিক ম্যানেজার জীতেন্দ্র নাথ রায়। এছাড়াও অন্যান্যদের মধ্যে ভান্ডারা ইউপি সদস্য কলিম উদ্দীন, সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব, দিনাজপুর ঋণ শাখার আরএম মোঃ জাহিদ পারভেজ, সিনিয়র রিলেশনশীপ অফিসার আক্তারুজ্জামান, সিনিয়র এসিস্ট্যান্ট রিলেশনশীপ অফিসার মোঃ রুবেল ইসলাম, উপজেলা বিজনেস অফিসার রনি কাউসার ও এজেন্ট আসাদুর রহমান।
বক্তরা বলেন, এই এশিয়ার এজেন্ট ব্যাংকিং থেকে মানুষ সহজে অ্যাকাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিটেন্স গ্রহণ, ইফটিলিটি বিল পরিশোধ এবং ঋণ সুবিধা পাবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *