দিনাজপুর প্রতিনিধি।।
বুধবার ২ সেপ্টেম্বর দিনাজপুরের কান্তনগরে ঐতিহাসিক কান্তজিউ মন্দির দর্শন শেষে রাজবাড়ী যাওয়ার উদ্দেশ্যে ফেরার পথে নদী পারাপারের সময় এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে ১ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, নদী পার হওয়ার সময় যাত্রীবাহী নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনার সাথে সাথেই উদ্ধার কাজে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। নৌকায় থাকা অন্যান্য যাত্রীদের উদ্ধার করা সম্ভব হলেও ১ জন নিখোঁজ রয়েছেন। এই খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। তারা ঘটনাস্থলে পৌঁছেই নিখোঁজ ব্যাক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *