দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক পৃথক ৪টি অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ সুন্দরা, চৌঠা, আমড়া বিওপি এবং বনতারা বিশেষ ক্যাম্প পৃথকভাবে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশ অভ্যন্তর থেকে ২ হাজার ৪৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৪৪ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ২ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *