‎লক্ষ্মীপুর :
‎ পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে মাত্র ছয় মাস। ছয় মাসে ১৭ বছরের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এমন ভাবা উচিত নয়। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে।
‎ আজ লক্ষ্মীপুর পৌরসভার রহমতখালী খাল পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
‎ মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মেরুদণ্ডহীন রেখে গেছে। ভঙ্গুর অর্থনীতি বর্তমানে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। বর্তমান সরকার বিভিন্ন সেক্টরে উন্নয়ন কার্যক্রমের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন কিছুটা সময় সাপেক্ষ। কিছু কিছু ক্ষেত্রে উন্নয়নের সুফল ইতোমধ্যে জনগণ পেতে শুরু করেছে।
‎ এ্যানি চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ২০ হাজার কিলোমিটার নদী এবং খাল খনন ও পুনঃখনন শুরু করেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণের দীর্ঘ দিনের প্রত্যাশা পদ্মা ব্যারেজের কাজ সহসাই শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পানিসম্পদ মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি জানান।
‎ এসময় জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *