দিনাজপুর প্রতিনিধি॥দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে নবরূপীর সাধারণ সম্পাদক দেশ বরেণ্য নাট্যকার, নাট্যাভিনেতা, নাট্য পরিচালক শাহজাহান শাহ’র মৃত্যুর ৯ম বছর উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে নবরূপী গৃহে।নবরূপীর সভপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক (ভারঃ) মোঃ আতিকুর রহমান নিউ। অনুষ্ঠানে শাহজাহান শাহ‘র স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নবরূপীর সহ-সভপতি মোহাম্মদ নাজমুল হক, নাট্য সম্পাদক শামিম রাজা, সহ-সাধারণ সম্পাদক রওনক আরা হক নিপা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডিএ‘র নির্বাহী পরিচালক শাহ-ই-মবিন জিন্নাহ, নাট্য ব্যক্তিত্ব আকবর আলী ঝুনুর ও ছায়া আকবরের কন্যা জেলা ভেটেরিনারী অফিসার ডা. আশিকা আকবর তৃষা, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, নাট্য পরিচালক সম্বিত সাহা সেতু, নাট্য সমিতির সহ-সভাপতি মোঃ সহিদুল ইসলাম শহিদুল্লাহ, কবি মাসুদ মুস্তাফিজ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ-সভাপতি তারেককুজ্জামান তারেক। এসময় আরো উপস্থিত ছিলেন শাহজাহান শাহ‘র ভাসতা শাহ্ শাহরুখ শিশির, মকসেদ আলী মঙ্গলীয়া, নবরূপীর অর্থ সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম, মোঃ নুরুজ্জামান জামান, কবি কামরুজ্জামান গোপণ ও ড্রইং স্কুল দিনাজপুরে নির্বাহী পরিচালক নাজমুস সাকেবসহ আরো অনেকে। নবরূপীর সহ-সভাপতি মানস ভট্টাচার্য্যের সঞ্চালনায় এবং সংগীত সম্পাদক ফরহাদ আহম্মেদ এর পরিচালনায় সংগীত পরিবেশন করেন নজরুল ইসলাম, নুরুল মতিন সৈকত ও শিউলি। বক্তারা বলেন শাহজাহান শাহ শুধু একজন নাট্যকার ছিলেন না, তিনি ছিলেন সাংস্কৃতির একজন ধারক-বাহক। শাহজাহান শাহ তার রচিত নাটকে স্থানীয় দিনাজপুরের আঞ্চলিক ভাষার সংলাপ সারা বিশে^ ছড়িয়ে দিয়ে দিনাজপুরকে পরিচিত করে গেছেন। নাট্য চর্চার পাশাপাশি তিনি ছিলেন অভিনেতা শিল্পি গড়ার কারিগর। তার আর্দশকে আমরা চির জীবন ধারণ করে যাবো। Post Views: 6 Post navigation বিরল সীমান্তে ১২০ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার দিনাজপুরে ৩৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার