দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর বিকেল প্রায় ৫ টা ৪০ সময় জেলার কাহারোল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের দিঘিয়া পুকুরগামী মৃত সিরাজুল ইসলামের সামনে অভিযান চালিয়ে ১৪০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ রশিদুূল ইসলামকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ীর বাড়া কাহারোল উপজেলার উত্তর মহেষপুর গ্রামে মকবুল ইসলামের ছেলে।।
গ্রেফতারকৃত আসামির দেয়া তথ্য অনুযায়ী বীরগঞ্জ থানার রসুলপুর (হাফিজ মেম্বারপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাল উদ্দিনের পুত্র আবু সাঈদ ইসলাম তার বসত বাড়ির আঙিনায় লাল রংয়ের একটি শপিং ব্যাগ ফেলে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এ সময় সাক্ষীদের উপস্থিতিতে শপিং ব্যাগটি তল্লাশি করে ২০০ পিস অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে কাহারোল থানায় ধৃত ও পলাতক আসামির বিরুদ্ধে একটি এজাহার দায়ের করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *