দিনাজপুরে ৪২ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক পৃথক ৫টি অভিযান চালিয়ে আসামিসহ ও আসামিবিহীন ইয়াবা ট্যাবলেট, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ভারতীয় মদ আটক

দিনাজপুর প্রতিনিধি।।
গত ০৬ সেপ্টেম্বর রাত্র দিনাজপুরে ৪২ বিজিবি’র অধীনস্ত গোবিন্দপুর বিওপি কর্তৃক হরিপুর উপজেলার বোটডাঙ্গী ঘাট নামক সীমান্ত এলাকা হতে ১ জন আসামিসহ ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন, ২টি সীমকার্ড এবং ১টি ব্লুটুথ ইয়ারবাড আটক করা হয়। আটককৃত আসামি মোঃ শামীম আকতার (২৬), পিতা-মোঃ আব্দুল লতিফ, গ্রাম-রসুলপুর, পোস্ট-গোগর, থান-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও। আটককৃত আসামিকে মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং অন্যান্য মালামালসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ৪২ বিজিবি’র অধীনস্থ চাপসার বিওপি কর্তৃক হরিপুর থানার ভাতুরিয়া নামক সীমান্ত এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, গত ৬ সেপ্টেম্বর রাতে চান্দুরিয়া বিওপি কর্তৃক পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া নামক সীমান্ত এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ২৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গত ৬ সেপ্টেম্বর রাতে ৪২ বিজিবি’র অধীনস্থ দিনাজপুর বিওপি কর্তৃক পীরগঞ্জ উপজেলার দস্তমপুর নামক সীমান্ত এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ সেপ্টেম্বর গভীর রাতে এনায়েতপুর বিওপি কর্তৃক বিরল উপজেলার কইকুরি নামক সীমান্ত এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং অন্যান্য মালামাল এর সর্বমোট সিজার মূল্য ১,৯০,৩০০/- (এক লক্ষ নব্বই হাজার তিনশত) টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *