দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে তালগাছ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) খয়েরগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণসংলগ্ন রাস্তার ধারে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় তালগাছ রোপণের গুরুত্ব তুলে ধরে কর্মসূচিতে বিভিন্ন স্থানে তালগাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুরের জেলা কমান্ড্যান্ট (পিভিএম, পিভিএমএস) মো. নুরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সোলায়মান হোসেন, খয়েরগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. নারগিস বেগম এবং নবাবগঞ্জ উপজেলা প্রশিক্ষক ছত্র কুমার বিশ্বাস। এ ছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সকল শিক্ষার্থী, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী, আনসার কমান্ডার এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে তালগাছ রোপণ ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। Post Views: 40 Post navigation দিনাজপুরে ৪২ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক পৃথক ৫টি অভিযান চালিয়ে আসামিসহ ও আসামিবিহীন ইয়াবা ট্যাবলেট, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ভারতীয় মদ আটক দিনাজপুরে সুরেন্দ্র নাথ-এস এন কলেজের শিক্ষার্থীদের আগামী ২৮ নভেম্বর ৮ম পুনর্মিলনী মেলা