ঢাকা : বিশিষ্ট গীতিকার, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ারের বর্ণাঢ্য জীবন ও কালজয়ী অবদানকে সম্মান জানাতে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে ‘দি আর্টিস্ট ক্লাব লিমিটেড’। ক্লাবের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, সন্ধ্যা ৭:৩০ মিনিটে, বনানীস্থ ‘দি আর্টিস্ট ক্লাব লাউঞ্জে’ অনুষ্ঠিত হবে ‘আইকনিক টিউজডে’র বিশেষ সন্ধ্যা। অনুষ্ঠানে এই কালজয়ী ব্যক্তিত্বের জীবন, কর্ম এবং দেশের সংস্কৃতিতে তার অসামান্য অবদানের ওপর স্মৃতিচারণমূলক আলোচনা করবেন তার সহধর্মিণী, সাবেক বিশিষ্ট অ্যাথলেট, চলচ্চিত্র প্রযোজক ও টেলিভিশন উপস্থাপক জোহরা গাজী এবং তার পুত্র সরফরাজ আনোয়ার উপল। আলোচনা সভা শেষে আয়োজন করা হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে দেশের বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল নতুন প্রজন্মের কণ্ঠশিল্পীরা গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্ট অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গান সরাসরি পরিবেশন করবেন। তার সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখা এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানোর লক্ষ্যেই ‘দি আর্টিস্ট ক্লাব’-এর এই বিশেষ উদ্যোগ। অনুষ্ঠানের সময়সূচি ও স্থান: তারিখ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬সময়: সন্ধ্যা ৭:৩০ মিনিটস্থান: দি আর্টিস্ট ক্লাব লাউঞ্জবাড়ি: ৫৬ (২য় তলা / ১ম ফ্লোর)রোড: ১৮ এক্সটেনশন (লেক সাইড), ব্লক: জেবনানী, ঢাকা। উক্ত সংগীত সন্ধ্যায় স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগীতপ্রেমী এবং সর্বস্তরের শ্রোতাসাধারণকে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।-প্রেস বিজ্ঞপ্তি Post Views: 37 Post navigation পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো