·৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবনিযুক্ত ১৮৪ জন কর্মকর্তার যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এর মধ্যে ১৬৫ জন সরকারি সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. এ এন এম বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। Directorate General of Health Services পেজ থেকে Post Views: 32 Post navigation ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬