·

ঢাকা :
ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য মোঃ আমানউল্লাহ আমান, কমিটির সদস্য ও হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এ, কে, এম ফজলুল হক মিলন, মোঃ হাফিজ ইব্রাহিম, ডা. মোঃ মাহাবুবুর রহমান, এস কে আজিজুল বারী, মোঃ মনজুরুল ইসলাম, মোঃ ফজলে হুদা, মোহাম্মদ জাকির হোসেন, সৈয়দ জয়নুল আবেদীন ও মোঃ রুহুল আমিন অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ ও কমিটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর রিপোর্ট নম্বর -৩৬/২০২৩: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর (পূর্বনাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) (হাসপাতাল অংশ) ২০২০-২০২১ অর্থ বছরের হিসাব সম্পর্কিত কমপ্লায়েন্স অডিট রিপোর্ট এ বর্ণিত অডিট আপত্তির অনুচ্ছেদ নং- ১,২,৩,৪,৫,৬,৭ ও ৮ এর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। কমিটি এগুলোর মধ্যে আপত্তি সংশ্লিষ্ট অর্থ আদায় ও স্বাস্থ্য শিক্ষা বিভাগকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
এসময় কমিটির সদস্য ডা. মোঃ মাহাবুবুর রহমান, মোঃ ফজলে হুদা ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে নিরীক্ষাকালীন ক্রয়কারীর দরপত্রের স্পেসিফিকেশন যাচাই পূর্বক রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের রিপোর্টভুক্ত অনিষ্পন্ন অডিট আপত্তিগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় যেগুলো, আদায়, সমন্বয়, অবলোপন, প্রমার্জন, নিয়মিতকরণ, ভূতাপেক্ষ অনুমোদন, কার্যকর ব্যবস্থা গ্রহণ ইত্যাদি কার্যক্রম গ্রহণান্তে মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা কর্তৃক প্রদত্ত নিষ্পত্তিমূলক জবাব সংশ্লিষ্ট অডিট অধিদপ্তর কর্তৃক বা ত্রি-পক্ষীয় সভায় গ্রহণ করে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রেরণের পরে সিএজি কর্তৃক নিষ্পত্তির সুপারিশ গৃহীত হওয়ার পরিপ্রেক্ষিতে সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক চূড়ান্ত নিষ্পত্তির জন্য অপেক্ষমান অডিট আপত্তিসমূহ হতে ১০ (দশ) টি আপত্তি পর্যালোচনা অনুষ্ঠিত হয় এবং জবাব ও প্রমাণকের আলোকে বৈঠকে নিষ্পত্তির সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন।
বৈঠকে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় রাজস্ব বোর্ড, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

উপস্থিত ছিলেন।

Bangladesh Parliament-জাতীয় সংসদ পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *