দিনাজপুর প্রতিনিধি॥ নানা আয়োজনের মধ্য দিয়ে “হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফিজিওথেরাপি”- কে সামনে রেখে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার বাস্তবায়নে সেন্টার ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র সহযোগিতায় এবং লিলিয়ান ফন্ডস (এলএপ) নেদারল্যান্ডসের অর্থায়নে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইউএইচএফপিও ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ। আরও উপস্থিত ছিলেন ফিজিওথেরাপি প্রফেশনালস, প্রতিবন্ধী শিশু, যুব, তাদের কেয়ারগীভার, এনজিও কর্মি, গণমাধ্যম কর্মি সহ দীপশিখার কর্মিবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখতে গিয়ে দীপশিখা প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত রায় বলেন, ফিজিওথেরাপি একটি আধুনিক, বিজ্ঞান সম্মত এবং স্বতন্ত্র চিকিৎসা ব্যব¯’া। এর মাধ্যমে ম্যানুয়াল থেরাপি, ইলেকট্রোথেরাপি, হাইড্রোথেরাপি, ম্যাসাজ পদ্ধতির মাধ্যমে পূনর্বাসন সেবা প্রদান করা হয়। কাহারোল উপজেলায় যেকোন এলাকা থেকে কোন প্রতিবন্ধী শিশু, যুব এবং ব্যক্তি যাদের ফিজিওথেরাপি সেবার প্রয়োজন, তাদেরকে অতিদ্রুত ”রিহ্যাব সেন্টার” কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করার জন্যে আহবান জানান। ডা. মোঃ মোস্তাফিজুর রহমান ইউএইচএফপিও, কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বলেন ”কাহারোলবাসীদের জন্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মিত রিহ্যাব সেন্টার থেকে

প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্যে বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা একটি অনন্য সুযোগ যা দিনাজপুর জেলায় শুধু ২টি উপজেলায় রয়েছে। এখানে সরকারি ছুটির দিন ব্যতিত শনি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়। প্রতিবন্ধী মানুষদের জন্যে ফিজিওথেরাপি সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর। যথাসময়ে এই সেবা গ্রহণকরতে পারলে প্রতিবন্ধিতা আনেকাংশে রোধ করা সম্ভব।” কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, তার বক্তব্যে ফিজিওথেরাপি চিকিৎসা সেবার সূচনা তুলে ধরেন এবং কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা পরিচালনার জন্যে দীপশিখা এবং সিডিডি এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান, সেই সাথে স্পীচ থেরাপি সেবা চালু করার জন্যে অনুরোধ জানান। সবশেষে দীপশিখার এই মহৎ সেবার উদ্যোগকে স্বাগত জানিয়ে সামনের দিনগুলিতে আরও সফলতা বয়ে আনবে এমন প্রত্যাশা রেখে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *