মোঃ ওয়াহেদুর রহমান,দিনাজপুর।।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর রাত ০০,১০ টায় দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মজান বিওপি’র ছিটসুন্দরা নামক সীমান্ত এলাকা হতে মালিকবিহীন ১৪৪ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ১৬০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করে বর্ডার গার্ড (৪২ বিজিবি)। ৮ সেপ্টেম্বর রাত ২১.২০ টায় ঠাকুরগাও জেলার হরিপুর উপজেলার গোবিন্দপুর বিওপি’র ভূটডাঙ্গী নদীরঘাট নামক সীমান্ত এলাকা হতে মা

লিকবিহীন ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে বর্ডার গার্ড (৪২ বিজিবি)। এবং ৮ সেপ্টেম্বর রাত ২৩০০ টায় ঠাকুরগাও জেলার রানীশংকৈল উপজেলার পার্বতীপুর বিওপি’র ভূটডাঙ্গী নামক সীমান্ত এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৭৯ হাজার টাকা। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজিবি জানায়, এসব উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *