ঢাকা :ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে বিরোধীদলের উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য মোঃ আমানউল্লাহ আমান, এমপি; কমিটির সদস্য ও হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এমপি; এ, কে, এম ফজলুল হক মিলন, এমপি; মোঃ হাফিজ ইব্রাহিম, এমপি; ডা. মোঃ মাহাবুবুর রহমান, এমপি; এস কে আজিজুল বারী, এমপি; মোঃ মনজুরুল ইসলাম, এমপি; মোঃ ফজলে হুদা, এমপি; মোহাম্মদ জাকির হোসেন, এমপি; বিরোধীদলের চীফ হুইপ মোঃ নাহিদ ইসলাম, এমপি ও সৈয়দ জয়নুল আবেদীন, এমপি অংশগ্রহণ করেন।বৈঠকে অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্বপূর্ণ ১০টি মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনার সিদ্ধান্ত গৃহীত হয় এবং অতি গুরুত্বপূর্ণ ও অধিকতর বাজেটসম্পন্ন মন্ত্রণালয় বা বিভাগের ক্ষেত্রে বৈঠকে থার্ড-পার্টি অডিট করার বিষয়ে আলোচনা করা হয়।কমিটি কর্তৃক সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কিভাবে আরো কার্যকর ভূমিকা রাখতে পারে সে সম্পর্কেও বিস্তারিত পর্যালোচনা করা হয়।আজকের সভায় প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যুন ২টি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।বৈঠকে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। Bangladesh Parliament-জাতীয় সংসদ Post Views: 20 Post navigation স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ