বাংলা একাডেমি ও ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া-এর বাংলা বিভাগের যুক্ত আয়োজনে আজ ২৮ জুন ২০২৬ রবিবার সকাল ১১.০০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারি, রবীন্দ্র-নজরুল কলাভবনে কবি মাইকেল মধুসূদন দত্ত স্মরণে সেমিনার অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সেমিনারের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির উপপরিচালক ড.সাহেদ মন্তাজ। স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রশিদুজ্জামান। ‘মাইকেল মধুসূদন দত্তের সৃষ্টিকর্ম : প্রথারোধিতা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও দ্রোহের আখ্যান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি.এম মনিরুজ্জামান। আলোচনায় অংশগ্রহণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান ও বাংলা বিভাগের অধ্যাপক গাজী মোঃ রবিউল হোসেন। সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড.মোঃ মনজুর রহমান।সেমিনারে বক্তারা বলেন, কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের নতুন দিগন্ত উন্মেচন করেছেন। কবিতার কলাকৌশলে যেমন তিনি রূপান্তর ঘটিয়েছেন তেমনি কব্য-বিষয়বস্তুতে এনেছেন বৈপ্লবিক পরিবর্তন। একইসঙ্গে বাংলা নাট্যসাহিত্যে তার অবদানও ঐতিহাসিক। প্রথা ভাঙার মহান এই শিল্পকারিগর তার সৃষ্টিতে দেবতা ও দানব-বৃত্তের বাইরে গিয়ে রক্তমাংসের মানুষের জয়গান গেয়েছেন সবসময় ।-সংবাদ বিজ্ঞপ্তি Post Views: 63 Post navigation ‘নজরুল বর্ষ’ পালন সংক্রান্ত প্রজ্ঞাপন জারী জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী’র উদ্বোধন করল ব্রিটিশ কাউন্সিল