ঢাকা :
হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৭ জুলাই ২০২৬ তারিখ হতে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং এ কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেষ হবে। উক্ত সময়ের পর আর সময় বৃদ্ধির সুযোগ নেই। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন কার্যক্রম সমাপ্তির সাথে সাথেই বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং চূড়ান্ত হজযাত্রীর সংখ্যানুযায়ী সৌদি পর্বের অর্থ প্রেরণ, মেডিকেল চেকআপ, ফিটনেস সনদ, টিকা প্রদান, প্রশিক্ষণসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।
২০২৭ সালের হজে বাংলাদেশের হজযাত্রী কোটা ৭৮,৫০০ জন। ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত সরকারি মাধ্যমে ১,০৬৫ জন এবং বেসরকারি মাধ্যমে ২,৬৭৬ জন অর্থাৎ মোট নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৩,৭৪১ জন।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী ২০২৭ সালের হজে গমন নিশ্চিতকল্পে নির্ধারিত সময়ের (২৪ সেপ্টেম্বর ২০২৬) মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য জানানো হয়েছে।
-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *