স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের সংস্কৃতি গড়ে তুলতে নাগরিক ও তরুণদের সম্মিলিত উদ্যোগই দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সবচেয়ে বড় শক্তি। দুর্নীতির বিরুদ্ধে এই টেকসই সামাজিক আন্দোলনকে আরো এগিয়ে নিতে গত ২৭ জুন ২০২৬ চট্টগ্রামে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাক্টিভ সিটিজেনস গ্রুপ (এসিজি)-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক অভিজ্ঞতা বিনিময় সভা। উক্ত সভায় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
সভার উদ্দেশ্য তুলে ধরে টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান বলেন, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সমাজের প্রতিটি স্তরে নাগরিকদের দায়িত্বশীল অংশগ্রহণ অপরিহার্য।
সভায় সনাকের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, ইয়েস ও এসিজির প্রতিনিধিসহ টিআইবির স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণকারীরা মত দেন যে, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও কার্যকর করতে তরুণদের সম্পৃক্ততা, তথ্যভিত্তিক নাগরিক উদ্যোগ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ব্যক্তি পর্যায়ে ইতিবাচক পরিবর্তনের চর্চা সমানভাবে জরুরি। সমাপনী বক্তব্যে সনাক সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার মজুমদার নাগরিকদের সম্মিলিত উদ্যোগকে আরও শক্তিশালী করার আহ্বান জানান, যাতে স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা আরও বিস্তৃত হয়।
এছাড়াও, উক্ত সভায়, PACTA প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ খাতে পরিচালিত নাগরিক উদ্যোগের অভিজ্ঞতা ও অর্জন তুলে ধরে অংশগ্রহণকারীরা আরো বলেন, স্থানীয় পর্যায়ে কার্যকর নাগরিক সম্পৃক্ততা আরও বিস্তৃত করা প্রয়োজন।

Transparency International Bangladesh (TIB) পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *