ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির বৈঠক আজ সংসদ ভবনে কমিটির আহ্বায়ক হুমাম কাদের চৌধুরী, এমপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।কমিটির সদস্য মীর আহমাদ বিন কাসেম এবং সাঈদ আল নোমান বৈঠকে অংশগ্রহণ করেন।বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগারকে ই-লাইব্রেরিতে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয়ের বিএন্ডআইটি অনুবিভাগ এবং ইউএনডিপি (UNDP) কর্তৃক উপস্থাপিত প্রতিবেদনের ওপর আলোচনা করা হয়।বৈঠকে অগ্রাধিকারভিত্তিতে গ্রন্থাগারে সংরক্ষিত পুরাতন ও দুষ্প্রাপ্য পুস্তক, ডকুমেন্ট এবং সংসদীয় বিতর্কসমূহ স্ক্যানিং কার্যক্রমের মাধ্যমে ডিজিটালাইজেশনের জন্য কমিটি সুপারিশ করে।এছাড়া, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আওতাধীন Strengthening Institutions, Policies and Services (SIPS) প্রকল্পের অধীনে ইউএনডিপির সহযোগিতায় সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত ও যুগোপযোগী করার লক্ষ্যে আগামী এক বছরের মধ্যে সংসদ গ্রন্থাগারের কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে কমিটি সুপারিশ করে।সভায় ইউএনডিপি কর্তৃক প্রস্তুতকৃত প্রোফাইলটির হার্ড কপি সাব-কমিটির সদস্যদের নিকট প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। Bangladesh Parliament-জাতীয় সংসদ Post Views: 30 Post navigation জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী’র উদ্বোধন করল ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রামে স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষেনাগরিক আন্দোলন জোরদারের অঙ্গীকার