‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
‎দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলে দেয়ালিকা উন্মোচন ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
‎শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর সদর উপজেলার ষষ্টিতলায় দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী দেয়ালিকা উন্মোচন ও বিজ্ঞান মেলার উদ্বোধন করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান।
‎এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদ হোসেন, পরিচালনা পর্ষদের সদস্য শাহনেওয়াজ তালুকদার, এমদাদ হোসেন, আজগার আলী, রিপন, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, কো-অর্ডিনেটর রুকসানা খাতুনসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
‎এসয় প্রধান অতিথি প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, একটি বিদ্যালয় শুধু পাঠ্যবই পড়ানোর স্থান নয়; এটি শিক্ষার্থীদের জ্ঞান, মেধা, সৃজনশীলতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম প্রধান কেন্দ্র। একটি আদর্শ বিদ্যালয় শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য তৈরি করে না, বরং তাদের একজন ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। এই দিক থেকে দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা, সৃজনশীল কর্মকাণ্ড এবং বিজ্ঞানভিত্তিক আয়োজন সত্যিই প্রশংসনীয়।
‎তিনি আরও বলেন, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের কৌতূহলকে বাস্তব জ্ঞান ও উদ্ভাবনী চিন্তার সঙ্গে যুক্ত করার একটি চমৎকার মাধ্যম। বিজ্ঞানকে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সমস্যা সমাধানে কীভাবে কাজে লাগানো যায়, বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তা হাতে-কলমে শেখার সুযোগ পায়। আমি মনে করি, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও দেশ গড়ার কারিগর। তাই তাদের মধ্যে প্রশ্ন করার সাহস, যুক্তিবাদী চিন্তা এবং নতুন কিছু আবিষ্কারের আগ্রহ তৈরি করা অত্যন্ত জরুরি। আমি দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানাই। বিশেষ করে যারা নিজেদের মেধা ও শ্রম দিয়ে দেয়ালিকা ও বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছে, তাদের প্রতি আমার শুভকামনা রইল। আমি আশা করি এই বিদ্যালয় ভবিষ্যতেও শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান, মানবিকতা, সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্কতায় সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলবে। আমি দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
‎এসময় অত্র বিদ্যালয়ের পরিচালক মাহমুদ হোসেন বলেন, আজকের দেয়ালিকা শিক্ষার্থীদের চিন্তা, কল্পনা, সাহিত্যচর্চা ও সৃজনশীলতার একটি সুন্দর প্রকাশ। একটি দেয়ালিকা একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও মননের প্রতিচ্ছবি হয়ে ওঠে। এখানে শিক্ষার্থীরা নিজেদের লেখা, চিন্তা ও প্রতিভা প্রকাশের সুযোগ পায়—যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *