দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক ২টি অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট,
যৌন উত্তেজক সিরাপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধারকৃত সামগ্রীর সিজার মূল্য ধরা হয়েছে ১লাখ ৩০ হাজার ৮’শ টাকা।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সূত্রে খবর পেয়ে গত ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ১৬০০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন এর অধীনস্থ ভান্ডারা বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩২৭ হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ উত্তর ভান্ডারা নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন ১৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডলসহ ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই তারিখে
দিহানগর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৪/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ রাজশাহী পাড়া নামক এলাকায় সন্ধ্যা ১৮৪০ ঘটিকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭২ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *