তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করেন ৷

এসময় বিক্ষোভ সমাবেশে উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, হিসাবরক্ষণ কর্মকর্তা মুক্তার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে বক্তব্য দেন।

এসময় বিক্ষোভ সমাবেশে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বলেন, এরকম মিথ্যা ও সাজানো অপবাদ একজন অফিসারের বিরুদ্ধে তুলে মান-সম্মান ক্ষুণ্ন করা হয়েছে বিষয়টি খুব দুঃখজনক। আমরা তদন্ত সাপেক্ষে বিচার চাই।
মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী বলেন, উপজেলায় যে সকল কর্মকর্তা ও কর্মচারী চাকরি করেন তাদের মুখে অত্র উপজেলার মানুষের শুনাম আছে। গত পরশু দিনের ঘটনা আমাদের আতংকিত করেছে। ইউএনও’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপবাদ ছড়িয়েছে যা দুঃখজনক। আমরা কর্ম স্থলে সঠিক পরিবেশের জন্য জনগণের সহযোগিতা চাই।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান। সুষ্ঠু দাপ্তরিক কর্ম পরিবেশ নিশ্চিত দাবি করেন এছাড়া।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *