আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ব্র্যাকের উদ্যোগে বিভিন্ন ম্যাধ্যমিক বিদ্যালয়ে, ব্র্যাক প্রি- প্রাইমারি ও ব্র্যাক প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৫৩৩৭ টি বিভিন্ন গাছের চারা বিতরণ করেন। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে ৪২৮০ টি, ব্র্যাক প্রি-প্রাইমারিতে ৫১৩ টি এবং ব্র্যাক প্রাইমারিতে ৫৪৪ টি গাছের চারা বিতরণ করেন। ব্র্যাকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে২৮ জুন (রবিবার) দুপুরে ব্র্যাক পাটিকাবাড়ী ব্র্যাক প্রাইমারি স্কুলে বৃক্ষরোপন কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিউজ্জামান মিয়া, ব্র্যাক ম্যানেজার -মোঃ খাদেমুল ইসলাম, আারসি (লিড) মোঃ হাফিজুল ইসলাম ও ব্র্যাক কর্মসূচি সংগঠক গীতা রানী রায় সহ শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিউজ্জামান মিয়া বলেন, পরিবেশ ভারসাম্য রক্ষায় গাছ লাগাতে হবে এবং সময়মত গাছের যত্ন নিতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং গাছ থেকে আমরা কাঠ ও ফল পেয়ে থাকি। Post Views: 133 Post navigation চার বছর পরও ফাতেমার পরিবারের পাশে প্রধানমন্ত্রী তেঁতুলিয়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ, চান নিরাপদ কর্ম পরিবেশ