দিনাজপুর প্রতিনিধি।।গত ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ২০২৫ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চালানদিঘী নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৩৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ২৪ সেপ্টেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। Post Views: 27 Post navigation মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে—পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী