নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বর মাসজুড়ে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কর্মসূচি উপলক্ষে দলটির আমির একটি বিশেষ বার্তা ও উদাত্ত আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে পত্র/লিফলেট বিতরণ করছেন। প্রচারপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে এবং জনগণের বিশ্বাস ও সমর্থনে একটি নির্ভরযোগ্য সংগঠনে পরিণত হয়েছে। দলটির মূল লক্ষ্য হলো ইসলামের মৌলিক অনুশাসন, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও শান্তির বার্তা দেশের প্রতিটি মানুষের দুয়ারে পৌঁছে দেয়া এ সময় বাংলাদেশ জামায়েত ইসলামি আটপাড়া উপজেলা শাখার আমিরহোসেন আহমেদ একদিল, সূরা কর্মপরিষদ সদস্য মো. ইউসুফ, ৭নং সুখারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল জব্বার আনসারী উপস্থিত ছিলেন। Post Views: 24 Post navigation সুখারীতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী কাজী সাইদুর রহমানের গণসংযোগ