আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার আটপাড়া উপজেলার ৭নং সুখারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সাইদুর রহমান গণসংযোগ করেছেন।
বুধবার তিনি সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে কাজী সাইদুর রহমান ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং সুখারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এ সময় বাংলাদেশ জামায়েত ইসলামি আটপাড়া উপজেলা শাখার আমিরব
হোসেন আহমেদ একদিল, সূরা কর্মপরিষদ সদস্য মো. ইউসুফ, ৭নং সুখারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির
আব্দুল জব্বার আনসারী উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *