দাপ্তরিক ও প্রশাসনিক কাজে দক্ষতা প্রদর্শনকারী কর্মকর্তা-কর্মচারীদের ইনসিগনিয়া ও প্রশংসাপত্র প্রদান করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি । তিনি ৮ অক্টোবর ২০২৬ সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিলনায়তনে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ‘ইনসিগনিয়া ও প্রশংসাপত্র প্রদান’ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে মোট ৫৩ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে ‘মহাপরিচালকের প্রশংসা’ নামক ইনসিগনিয়া প্রদান করা হয়।সকাল ১১-০০ টায় অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন লিডার ক্বারী মোঃ কুদরত উল্লাহ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)। এরপর মহাপরিচালক নির্বাচিত ৫৩ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে পর্যায়ক্রমে ‘মহাপরিচালকের প্রশংসা’ লেখা ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা তুলে দেন।মহাপরিচালকের প্রশংসা প্রাপ্তদের মধ্য হতে পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি এবং উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান প্রতিক্রিয়া ব্যক্ত করেন।এরপর বক্তব্য প্রদান করেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ শহীদ আতাহার হোসেন। তিনি মহাপরিচালককে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি ফায়ার সার্ভিসের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতির চিত্র তুলে ধরেন। প্রধান অতিথির ভাষণে মহাপরিচালক তার সময়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও গৃহীত প্রকল্পের বিষয়ে আলোকপাত করেন।অনুষ্ঠানে ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, অধিদপ্তর ও ট্রেনিং কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ছবি ও খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।Bangladesh Fire Service & Civil Defence পেজ থেকে Post Views: 32 Post navigation ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ