মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর।।
দিনাজপুর জেলার বিরল সীমান্তে এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে পৃথক ২টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মদ উদ্ধার করেছে ৪২ বিজিবি। বডার গার্ড বাংলাদেশ ১০ অক্টোবর ২০২৬ তারিখে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৯ অক্টোবর ২০২৬, রাত ২৩৩০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্তবর্তী উত্তর রনসিয়া নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৩৪০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও ১০ অক্টোবর ২০২৬, রাত ০১০০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্তবর্তী বৈরাগীপাড়া নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ২ লক্ষ ৪৪ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *