আলোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি॥
“আপনার চোখকে ভালোবাসুন”-এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুরের আয়োজনে এবং আন্ধেরী হিলফে জার্মানী, অরবিস ইন্টারন্যাশনাল ও গুড পিপল এর সহযোগিতায় হাসপাতাল প্রাঙ্গণে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।
হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ মেহেরুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। সূচনা বক্তব্য রাখেন দিবস উদযাপন কমিটির আহবায়ক ও নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুস সবুর চৌধুরী। বিশ্ব দৃষ্টি দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন সহ-সাধারন সম্পাদক মোঃ সফিকুল হক ছুটু, কমিটির কোষাধ্যক্ষ সুজা-উর-রব চৌধুরী, ডাঃ মোঃ লিয়াকত আলী, মোঃ সাইদু রহমান, মিসেস মালেকা পারভীন, মোঃ আফতাব উদ্দীন আহম্মেদ মন্ডল, আবুল কালাম মোঃ জিয়াউল ইসলাম, সমিতির সদস্য সামসুল আলম, চাপাইনবাবগঞ্জ হতে আগত শিক্ষক আমিনুল ইসলাম ও সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক খৃষ্টিনা মুর্মু, শিক্ষার্থী সোয়ান সম্রাট বাবর। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্যবস্থাপক (প্রশাসন) ভারপ্রাপ্ত মোঃ সাজেদুর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, চোখ অমূল্য সম্পদ, তাই চোখের নিয়মিত পরিচর্যা করা দরকার। আমরা চাই এই দিবসের মাধ্যমে সাধারণ মানুষ চোখের বিষয় যত্নশীল হবেন। আলোচনা সভার পূর্বে সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালীর নেতৃত্বদেন ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, এ্যাডঃ মেহেরুল ইসলাম, মোঃ আব্দুস সবুরসহ কমিটির নেতৃবৃন্দ। হাসপাতালের আয়োজনে সারাদিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে দুর-দুরান্ত হতে আগত রোগীরা চোখের চিকিৎসা গ্রহণ করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *