দিনাজপুর প্রতিনিধি ॥দিনাজপুরে বর্ণাঢ্য ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’র মধ্য দিয়ে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত হয়েছে।শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ও সচেতনতার বার্তা ছিলো “জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং জীবন বাঁচায়।”শোভাযাত্রাটি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ফুলবাড়ী বাস স্ট্যান্ড মোড় ও সদর হাসপাতাল মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ঐতিহ্যবাহী বড় ময়দানের সামনে গিয়ে এটি শেষ হয়। শোভাযাত্রা চলাকালে স্তন ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক লক্ষণ ও দ্রুত চিকিৎসার গুরুত্ব সংবলিত লিফলেট বিতরণ করা হয়।খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সহ-সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এবং খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবিরের নেতৃত্বে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশ নেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক জিয়া, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের যুগ্ম সম্পাদক রাহবার কবির পিয়াল, সদস্য জুলফিকার রহমান বাবু, আক্তারুজ্জামান আখতার, শওকত উল্লাহ মজিদ বাদশা, জিয়া হার্ট ফাউন্ডশন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সুধা রঞ্জন রায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, পাবলিক রিলেশন এন্ড এসায়েন্টমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু প্রমুখ। এছাড়াও হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির জানান, স্তন ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। প্রাথমিক লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং নিয়মিত স্ক্রিনিং করার মাধ্যমে এই মরণব্যাধি থেকে জীবন রক্ষা করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। Post Views: 12 Post navigation দিনাজপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত “আপনার চোখকে ভালোবাসুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস পালিত উপলক্ষে র্যালী ও